আমি ওই মিনারের চূড়ায়
ফাটল ধরা গাঁথনির বুক চিরে
এক চিলতে জীবন্ত বটগাছ ।
আমি কেমন করে এলাম সে প্রসঙ্গ থাক্
আমার অস্তিত্ব হয়ত তোমাদের
প্রাণোচ্ছল আর নিদারুণ অবক্ষয়ের ছবিটা দেখতে ।
ছ'টি ঋতুতেই আমি একই জায়গায় আছি
রোদ, ঝড়, জল সবই আমার ওপর দিয়ে বয়ে যায়
অবহেলিত হয়েও অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছি -
খুব খারাপ লাগে যখন দেখি
ফুটপাথের অসহায় দীর্ণ মানুষগুলো
মাথা গোঁজার ঠাঁই চাইছে, দুটো রুটির জন্য হাত বাড়াচ্ছে -
আর তোমরা গাড়ির কালো ধোঁয়া উড়িয়ে
ওদের শুষ্ক মুখগুলোকে অন্ধকার করে দিয়ে যাও ।
সবুজ জায়গাগুলো জলে ডুবে গেলে কান্না পায়
মা হারা সন্তান বা সন্তান হারা মায়ের কান্না আমাকে আচ্ছন্ন রাখে ।
খুব ভাল লাগে সবুজের মাঝে আঁকা বাঁকা রাস্তা ধরে
পরস্পরের হাত ধরে যখন যাও -
কত পাপ আর অন্যায় আমি লক্ষ্য করই প্রতিদিন প্রতি মুহূর্তে ।
প্রতিদিন তোমরা অনেকেই মন্দির-মসজিদ-গির্জায় যাও
পরক্ষণেই ভুলে যাও মানুষের প্রতি ভালবাসার কথা -
তোমরা পারস্পরিক সম্প্রীতির বন্ধন চিরস্থায়ী
কর না, সাম্প্রদায়িকতার শিকার হও
আমার আক্ষেপ হয় -
জানিনা আমার উপলব্ধী তোমাদের কাছে বিদ্রূপ না উপদেশ
নীল আকাশের নীচে উড়ে যাওয়া অসংখ্য উজ্জ্বল
পাখীর সঙ্গে আমি আজ নীরব সাক্ষী ।