চলার পথে

আমরা ইতিমধ্যে কতগুলো রাজ্য 
অতিক্রম করে ফেলেছি 
ভালই লাগছে 
খারাপ লাগে দুটো পয়সার 
জন্য ছোট ছোট ছেলেরা 
যখন কামরার খাবারের 
অবশিস্ট অংশ বা অন্যকিছু 
পরিস্কার করে হাত পাতে।
কেউবা সেজেগুজে সঙ সেজে 
হাত পাতে।
ট্রেনের দুলুনিতে রাতে ভাল 
ঘুম হয় না। দুপুরে ফাঁকে ফাঁকে 
চোখ বুজতে হয়। 
দুটো রাত কাটাবার পর 
আমরা পৌঁছলাম সকালে;
স্টেশনের নাম কে.আর.পুরম।
এখান থেকেই আমরা 
তথ্য প্রযুক্তির সেরা শহর 
ব্যাঙ্গালোর যাব। 
আজ এই প্রর্যন্ত 
বাকীটা পরে।

My First Train Journey

01 December, 2006