আমার দেখা গুজরাট

হঠাৎ পরিকল্পনা
যাই বেড়িয়ে পড়ি সস্ত্রীক -
অনুপ্রেরণা ভাই অরূপ
আর ছেলে সুদীপ্ত
যাত্রা শুরু -
৬ তারিখ হাওড়া থেকে
একটামাত্র ট্রেন আমেদাবাদ এক্সপ্রেস

আমেদাবাদ এসেই হোটেলে
এখান থেকেই যাব বিশেষ বিশেষ জায়গায়
অনেক পরিবারের ভীড়
অপরিচিত মুখ - 
দেরী হ'ল না, সবার সাথে একাত্ত হতে বা পরিচিত হতে
আনন্দ, হুল্লোর, যান্ত্রিক জীবন থেকে ছুটী পাওয়া
কয়েকটা দিন -

গান, কুইজ, ধর্মীয় আলোচনা, ক্যামেরার ফ্ল্যাস, বাদ নেই কিছু
দেখেছি অসংখ্য দেবতার স্থান, সমুদ্র, জঙ্গল, নামী মানুষের
জন্মস্থান, লাইট এন্ড সাউন্ড, বোটিং, সাদা লবনের আস্তরন
প্রকৃতির অনবদ্য সৃষ্টি -

ঝাঁ চকচকে রাস্তা, গাড়ীর সারি
শহরটা বেশী ব্যস্ত
আবার দেখেছি অসংখ্য মাটির ঘর
জীর্ণ পোশাকে বিভিন্ন বয়সের মানুষকে হাত পাততে
নেই রাজনীতির অনুপ্রবেশ
নেই কোন রাজনীতির শীর্ষনেতৃত্বের বড় বড় হোর্ডিং, নিজের ছবি
যেমনটা আমরা দেখতে অভ্যস্ত

যাক এবার ঘরে ফেরার পালা
যান্ত্রিক জীবনে প্রবেশ
একরাশ আনন্দ, অভিজ্ঞতাকে সাথী করে ফিরছি
বিষাদে ভরা লুকিয়ে থাকে মন
সময় এগিয়ে যায় - এবার থামতে হবে,
একটা বড় পরিবার থেকে বিচ্ছিন্ন হব...
হয়ত বা আবার দেখা হবে চলতে চলতে
পথের সাথীদের। আশায় থাকলাম।

17 November, 2014